1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ রাকুদিয়া গ্রাম  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার আবেদন  দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন, প্রশংসায় এসিল্যান্ড তামান্না কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কলাপাড়ায় ১০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা নদীর ছাড়পত্রে সাগর থেকে কৌশলে ইলিশ পাচার নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাটের আয়োজন

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ রাকুদিয়া গ্রাম 

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে  পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইউনুস হাজির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুটির বয়স দেড় বছর বলে জানা গেছে। সে ইউনুস হাজির মেয়ের ঘরের নাতি। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে নানা ইউনুস হাজি নাতির মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, ছোট শিশুদের প্রতি সব সময় নজরদারি রাখা জরুরি। সামান্য অসতর্কতায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network