1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরের হারতায় আঙুর চাষে সম্ভাবনার নতুন দিগন্ত,সফল শাজাহান সাতলায় চুরির অপবাদ দিয়ে ঘের পাহারাদার বৃদ্ধ’র উপর অমানবিক নির্যাতন,থানায় অভিযোগ বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও ভাইরাল ঝালকাঠি শহরের  খালের সীমানা পিলার নির্ধারণ করেছে জেলা প্রশাসন  পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক কলাপাড়ায় সরকারি খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা, ইউএনও বরাবর লিখিত অভিযোগ অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি

বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে বজ্রপাতে পানবরজে কাজ করা ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে।

তারা হলেন, মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। একইসঙ্গে হাসপাতালে আনা গুরুত্বর আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, তারা তিনজন ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

দুপুর ২টারদিকে বৃষ্টি শুরু হলে তারা বরজের পাশের একটি ছাউনীতে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং গোপাল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network