1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা ও আধুনিক ধানচাষ বিষয়ক প্রশিক্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে : শিক্ষামন্ত্রী বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

বরিশালে ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা ও আধুনিক ধানচাষ বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-ব্রির বরিশাল কেন্দ্রে ‘আধুনিক ধান চাষ এবং ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণে এ রোগের ক্ষতিকর দিকসহ তা থেকে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মহানগরীর ব্রি মিলনায়তনে বিএএস-ইউএসডিএ ব্রি সিআর-২-এর উদ্যোগে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ আশিক ইকবাল খান।

ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুনের সভাপতিত্বে এই প্রশিক্ষণে জানানো হয়, ‘ব্লাস্ট’ ফসলের ছত্রাকজনিত একটি রোগ। ধানের তিন অবস্থায় এই রোগের আক্রমণ হয়। পাতায় হলে পাতা ব্লাস্ট, গিঁটে হলে গিঁট ব্লাস্ট আর শিষে হলে শিষ ব্লাস্ট বলে অভিহিত করা হয়। মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দিন ও রাতে তাপমাত্রার বড় পার্থক্য কিংবা দীর্ঘক্ষণ কুয়াশা জমে থাকার কারণে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়।

 

তবে প্রতিকারের জন্য রোগের প্রাথমিক অবস্থায় অনুমোদিত ছত্রাকনাশক ৭ দিন পরপর ২ বার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বালাইনাশক প্রয়োগের ক্ষেত্রে বিকেল বেলাকে বেছে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধানের ফুল ফোটার সময়। এ সময়ে স্প্রে করলে পরাগায়নে বাধাপ্রাপ্ত হয়। ফলে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়ে থাকে।

 

প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আলুবীজ হিমাগারের উপপরিচালক কেএম আখতার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, মেহেন্দিগঞ্জের বেসরকারি সংস্থা আরোহীর নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম, নলছিটির পরমপাশা জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম সাহেব, বাকেরগঞ্জের কৃষক মো. কাঞ্চন আলী হাওলাদার প্রমুখ।

 

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও কৃষক মিলে ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network