1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ"ঝুলান্ত মরদেহ উদ্ধার! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাউফলে হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার!

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের নিজ বাসার কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার লালমোহন উপজেলার দৈউলা ইউনিয়নের বাসিন্দা নাসির মোল্লার মেয়ে। তার স্বামী মনিরুল ইসলাম ঢালি একজন আমেরিকান প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের পহেলা বৈশাখে তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকে তারা বাউফল পৌর শহরের ওই বাসায় বসবাস করছিলেন।

শুক্রবার রাত ১টার সময় নিশি আলাদা রুমে একা ঘুমাতে যান। স্বামী মোঃ মনিরুল ইসলাম ঢালী একই রুমে ঘুমাবার জন্য বারবার বললেও তিনি তার কথা না শুনে একাই গিয়ে রুমে ঘুমিয়ে পড়েন।

শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বাউফল থানা পুলিশের সহায়তায়  দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিশিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।  মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেলায় পাঠানো হবে।

স্থানীয়রা আরও জানান, আমেরিকান প্রবাসী মনিরুল ইসলাম ঢালী প্রায় ১০ মাস আগে দেশে এসেছিলেন। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এ মর্মান্তিক ঘটনা।  প্রতিবেশীরা বলাবলি করেন,হায়রে অভাগী “হাতের মেহেদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ” এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network