1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কেদারপুরে ২৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি ‘২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য’ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত ভোলায় বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের গ্যাস-বিদ্যুৎ সংকটের দায় বিগত সরকারের :  জয়নুল আবেদীন মান্তাদের মুখে হাসি ফোটাতে নিজ বেতনের টাকা দিলেন এমপি জয়নুল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ বজ্রপাতে কাঠালিয়ায় কৃষকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

কেদারপুরে ২৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল)  প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার  সকাল ১১টায় কেদারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
ইউনিয়ন পরিষদের সচিব মো. ইউসুফ আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনেয়ারা বানু, ইউপি সদস্য মুসা আলীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কেদারপুর ইউনিয়নের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
 প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং বিদ্যালয়মুখী হওয়ার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজের শরীর, বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে একটি নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network