নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ সোমবার রাতে দীর্ঘ সময় ধরে নগরীর বিভিন্ন মাদকের আখড়াসহ উঠতি বয়সী ছেলেমেয়েদের আড্ডাস্থলগুলোতে আকস্মিক অভিযান চালায়। বিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম প্রায় দুই ঘণ্টা ধরে নগরীর নতুন বাজার ও এর আশপাশের এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে এ আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনাকালে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদানসহ সহযোগিতা করেন। এ সময় উঠতি বয়সী ছেলেমেয়ে সহ স্কুল-কলেজ পড়ুয়াদেরও বিভিন্ন আড্ডাস্থল থেকে পুলিশ ঘরে পাঠিয়ে দেয়। নগরবাসী এ অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করছেন।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ সোমবার রাতে দীর্ঘ সময় ধরে নগরীর বিভিন্ন মাদকের আখড়াসহ উঠতি বয়সী ছেলেমেয়েদের আড্ডাস্থলগুলোতে আকস্মিক অভিযান চালায়।
বিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম প্রায় দুই ঘণ্টা ধরে নগরীর নতুন বাজার ও এর আশপাশের এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে এ আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনাকালে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদানসহ সহযোগিতা করেন।
এ সময় উঠতি বয়সী ছেলেমেয়ে সহ স্কুল-কলেজ পড়ুয়াদেরও বিভিন্ন আড্ডাস্থল থেকে পুলিশ ঘরে পাঠিয়ে দেয়। নগরবাসী এ অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করছেন।