1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ইমরান।

এ ঘটনায় তিনি ও তাঁর তিন সহযোগী রাজনৈতিক অভিভাবকসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চামটা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসাদুজ্জামান খান ইমরান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল-আমিন খান। লিখিত বক্তব্যে আসাদুজ্জামান খান ইমরান বলেন, তিনিসহ তার সহযোগীরা বিগত ১৭ বছর ধরে বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা একাধিক মামলার আসামি হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর রাত ৭টার দিকে চামটা বাজারে পশ্চিম কৃষ্ণনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান তাঁরা। এ সময় সোহাগ হোসেন তাঁদের হুমকি দেন বলে দাবি করেন ইমরান।

ইমরানের অভিযোগ, সোহাগ হোসেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর বাসার কেয়ারটেকার। পরদিন ৩১ অক্টোবর সোহেল ফরাজীর সহযোগিতায় সোহাগ হোসেন বাকেরগঞ্জ থানায় গিয়ে তাঁদের চারজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি নম্বর ১৬৮৬। তাঁদের দাবি, ওই জিডিতে মিথ্যা ও সাজানো অভিযোগ উপস্থাপন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করার পর এখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে একজন কথিত মাদক ব্যবসায়ীর অভিযোগে বিবাদী হতে হয়েছে।

বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের রাজনৈতিক অভিভাবক বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান, উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল-আমিন খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network