1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে জোমাদ্দার মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া বন্দরের সদর রোডে অবস্থিত জোমাদ্দার মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মোঃ হুমায়ুন কবির জমাদ্দার খুচরা ওষুধ বিক্রির (রিটেইলার) লাইসেন্স ব্যবহার করে পাইকারি ওষুধ বিক্রি করে আসছিলেন।

অভিযানে দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ওষুধ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য মজুত অবস্থায় পাওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এর ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার জানান, জনস্বার্থে ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network