1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে : পটুয়াখালীতে রুহুল কবির রিজভী - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মনোনয়ন দ্বন্দ্বের আগুনে পুড়ছে বরিশাল বিএনপি! ভোটের মাঠে বদনাম নির্বাচনি বৈঠকে বিএনপি নেতার মৃত্যু মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী  ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত এখন পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি: সারজিস আলম বাবুগঞ্জে নতুন ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব

অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে : পটুয়াখালীতে রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রোববার (১৬ নভেম্বর) সকালে পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নে বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৃদ্ধ আব্দুল গনি জোমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা হস্তান্তর শেষে সংক্ষিপ্ত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

 

 

রুহুল কবির রিজভী বলেন, এ নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ কেউ পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের আইনগত ভিত্তি নেই। ভোটের সাথে একসঙ্গে গণভোট হোক সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে।

 

 

তিনি বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছিলেন। যে চুক্তি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক চুক্তি রয়েছে যেগুলো নিয়ে সরকার ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সে পথে হাঁটছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। এদিকে দেশের মানুষ না খেয়ে রয়েছে, দেশজুড়ে ডেঙ্গু চিকনগুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আলু চাষিরা আলু নিয়ে ভোগান্তিতে রয়েছে সরকার এদিকে নজর না দিয়ে বৈদেশিক চুক্তি নিয়ে ভাবছে। দেশের মানুষের কথা চিন্তা না করে তাদের সমস্যার সমাধান না করে অন্যকিছু করা ঠিক হচ্ছে না।

 

 

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমিন আতিকুর রহমান রুমেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network