1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সুদের দাদন ব্যবসার প্রতিবাদে নারীকে মারধর, হাসপাতালে ভর্তি  - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
মনোনয়ন দ্বন্দ্বের আগুনে পুড়ছে বরিশাল বিএনপি! ভোটের মাঠে বদনাম নির্বাচনি বৈঠকে বিএনপি নেতার মৃত্যু মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী  ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত এখন পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি: সারজিস আলম বাবুগঞ্জে নতুন ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব

কলাপাড়ায় সুদের দাদন ব্যবসার প্রতিবাদে নারীকে মারধর, হাসপাতালে ভর্তি 

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামে সুদের দাদন ব্যবসা ও হয়রানির প্রতিবাদ করায় জেসমিন বেগম (২৪) নামের এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জেসমিনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তিনি চরনজির গ্রামের জেলে রাকিবুল ইসলামের স্ত্রী।
জেসমিন বেগম অভিযোগ করে বলেন, চরনজির গ্রামের আলমগীর খাঁ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চড়া সুদে দাদন ব্যবসা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলে তিনি সেখানে বক্তব্য রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে ফাতেমা, রিমা, সোহাগ ও আলমগীর খাঁ তার বাড়িতে এসে এলোপাথাড়ি মারধর করেন। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বিরোধীপক্ষের রিমা (২৩) ফুল ও জখম নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network