1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এনসিপি এবং জামায়াত সারা দেশে সাম্প্রতিক সময়ের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তারা পরিকল্পিতভাবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুটুক্তি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, “আমরা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। এই ষড়যন্ত্রের প্রতিবাদেই আমরা বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি।” বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network