1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছোঃ সাফা কবির - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছোঃ সাফা কবির

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক// টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তার দাদাবাড়ি বরিশালের গৌরনদীতে আর নানা বাড়ি বরিশাল সদরে। তবে অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। শুটিংয়ের কাজে সম্প্রতি বরিশাল গিয়েছিলেন সাফা। কাজে ফাঁকে ঘুরেছেন নানা স্থানে। ঢাকায় ফিরে সেই মুহূর্তের ছবি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করলেন তিনি।

 

লিখেছেন, ‘আমার হৃদয়ের একটি অংশ বাস করে বরিশালে। প্রতিবার যখন বরিশাল যাই, একটা গভীর অজানা টান অনুভব করি- মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে।’

 

এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও মেলে না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই- কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির ঘ্রাণ, আর অবশ্যই বরিশালের অসাধারণ খাবার। প্রতিটা পদ ছিল মুখরোচক। স্থানীয় মজাদার খাবার, প্রতিদিনের তাজা ডাব আর নরিকেল (এক দিনও মিস করিনি!) আর সেই মিষ্টি, ঘন গুড়- একেবারে অসাধারণ।’

 

বরিশালের মানুষের বিষয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, বরিশালের মানুষই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। এত বিনয়ী, এত সহৃদয়, আর ভালোবাসায় ভরা। লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছো।

 

জানা গেছে, সুব্রত কুমার সঞ্জীবের পরিচালনায় নাটকটি নির্মিত হচ্ছে। এতে সাফার সহশিল্পী মুশফিক আর ফারহান। বরিশালের বিভিন্ন স্থানে টানা এক সপ্তাহ নাটকের শুটিং করেছেন তারা।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network