1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের ৯ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষনা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের ৯ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষনা

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) এর ২০২৫-২৬ অর্থবছরে ৯ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ঘোষিত বাজেট অনুমোদিত হয়েছে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান যে, বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার প্রদত্ত জমিতে স্থায়ী ক্যামপাস স্থাপনের নিমিত্ত ফিজিবিলিটি স্টাডি প্রকল্প গত ৩০ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয়। জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। সভায় উপাচার্য নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করলে সিন্ডিকেট সদস্যগণ তাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network