1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাগরে বিকল ট্রলারে ভেসে থাকা ১৮ জেলে উদ্ধার করল নৌবাহিনী - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

সাগরে বিকল ট্রলারে ভেসে থাকা ১৮ জেলে উদ্ধার করল নৌবাহিনী

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ কক্সবাজারের মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রামস্থ নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। নৌ-বাহিনী জানায়, মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসছিল হাবিবা নামে একটি মাছ ধরার ট্রলার।

মঙ্গলবার নৌ-বাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়মিত টহলে থাকা অবস্থায় ভাসমান অবস্থায় ট্রলারটি দেখতে পায়। এসময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌ-বাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করতে থাকে। নৌ-বাহিনীর জাহাজটি দ্রুত ট্রলারটির কাছে ছুটে যায়।

সাগরে বিকল ট্রলারে ভেসে থাকা ১৮ জেলে উদ্ধার করল নৌবাহিনী নৌ সদস্যরা মাঝিদের কাছ থেকে জানতে পারেন, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিগত ৪ দিন ধরে তারা গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছেন। তাদের কাছে অবশিষ্ট খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যায়।

নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করেন। পরবর্তীতে নৌ-বাহিনীর সদস্যরা জেলেসহ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। এসময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

চট্টগ্রাম নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ভোলার মনপুরা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ট্রলারে থাকা ১৮ জন জেলেই সুস্থ রয়েছেন। জেলেরা তাদের জীবন রক্ষা করার জন্য নৌ-বাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network