1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টায়ার রিসাইক্লিং প্লান্ট বন্ধের দাবিতে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের স্মারকলিপি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

টায়ার রিসাইক্লিং প্লান্ট বন্ধের দাবিতে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের স্মারকলিপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের ভুক্তভোগী গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক লাইসেন্স এবং শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনবিহীন পায়রা রিসাইক্লিং প্লান্ট নামের একটি অবৈধ টায়ার রিসাইক্লিং প্ল্যান্ট বন্ধের জোর দাবি জানিয়েছেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাড়ির পুরাতন টায়ার ও কাঠ পুড়িয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা থাকার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন, মামুন, জহিরুল, হাফিজ, হাসিব, জাহিদ সহ দোয়ারিকার ছাত্র সমাজ ও যুবসমাজ।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, এলাকাবাসীর দেয়া স্মারকলিপি তিনি হাতে পেয়েছেন। পরিবেশ বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটলে কিংবা যথাযথ প্রক্রিয়ার বাইরে এ রিসাইকেলিং প্লান্ট গড়ে উঠলে অবশ্যই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network