1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চাই : সিইসি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চাই : সিইসি

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল//প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন খুলনা যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এ এম এম নাসির উদ্দী বলেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই।

তিনি বলেন, আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং শোক প্রকাশ করেন।

এদিন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network