1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশু নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়ার জেলায় সরকারি এক স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনেরও বেশি শিশু আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) পিপলোদি নামক প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে অভিযান চলছে।

ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার পিটিআইকে জানিয়েছেন, দশটি শিশুকে উদ্ধারের পর ঝালাওয়ারের হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর। পুলিশ আরও জানিয়েছে, শিক্ষক ও গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করা হচ্ছে। হতাহত আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network