1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন আঃ সালাম মাঝি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন আঃ সালাম মাঝি

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি // বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আঃ সালাম মাঝিকে সভাপতি করে বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন অন্তবর্তীকালীন (অ্যাডহক)কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

২৮ জুলাই ২০২৫ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন প্রদান করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিমকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাস্টার মোঃ আব্দুস সোবাহান।

এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোঃ আয়নাল শিকদারকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

স্থানীয়দের আশা, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network