1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

বাবুগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে পৈত্রিক জমির বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহিবুল ইসলাম সোহাগ জানান, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পৈত্রিক সম্পত্তির বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টির বেশি বনজ গাছ কেটে ফেলেছে। এতে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “কে বা কারা এই কাজ করেছে আমি নিশ্চিত নই, তবে এটি পূর্বপরিকল্পিত শত্রুতামূলক এক কাজ হতে পারে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটলেও অনেক সময় প্রশাসনিক পদক্ষেপ না থাকায় ভুক্তভোগীরা বিচার পায় না। বিষয়টি বাবুগঞ্জ থানায় জানানো হয়েছে বলেও জানান সোহাগ।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network