1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমে পর্যটক নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমে পর্যটক নিখোঁজ

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে পারভেজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১২টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনজন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও পারভেজ ঢেউয়ে তোড়ে ভেসে যান।

পুলিশ জানায়, খুলনা থেকে সাত বন্ধু মিলে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্রসৈকত এলাকার জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের কবলে পড়ে গভীর সমুদ্রে চলে যান। দুজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি পটুয়াখালী থেকে ডুবুরি টিমের সদস্যরা এরই মধ্যে খোঁজার কাজে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছেন। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ-পুলিশের সদস্যরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network