1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে বিদ্যালয়ের ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

নেছারাবাদে বিদ্যালয়ের ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পিরোজপুরের নেছারাবাদে বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে নিচে পড়ে এক ছাত্রী (১৪) গুরুতর আহত হয়েছে। প্রেমঘটিত কারণে সে ভবনটি থেকে লাফ দেয় বলে জানা গেছে।

 

আজ সোমবার সকালে ক্লাস শুরু হওয়ার ৫ মিনিট আগে উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মেয়েটি ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।

 

শিক্ষকদের সূত্রে জানা গেছে, ঘটনার পর আহত ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেন।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহীন হোসেন বলেন, ‘মেয়েটি বিদ্যালয়ের তিনতলা থেকে লাফিয়ে পড়েছে। অবস্থা খারাপ বুঝে সঙ্গে সঙ্গে বরিশাল শেবাচিমে পাঠিয়েছি।’

 

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে সমাবেশ শেষে ক্লাস শুরু হতে ৫ মিনিট বাকি ছিল। এ সময় লাইব্রেরিতে বসে শুনতে পাই, একটি মেয়ে তিনতলা থেকে নিচে পড়েছে। দৌড়ে গিয়ে তাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই। কীভাবে সে নিচে পড়ে গেছে, তা এখনো বলতে পারব না। মেয়েটি যদি সুস্থ হয়, তাহলে জিজ্ঞাসা করে সঠিক কারণ জানতে পারব।’

 

সহপাঠী এবং পরিবারের বরাত দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মেহযাবিন কিবরিয়া সোয়াইব বলেন, ‘শুনেছি, বিষয়টি প্রেমঘটিত। যে ছেলেটির জন্য মেয়েটি লাফিয়ে পড়েছে, সে নাকি ওই ছেলের জন্য বাসায় তিন দিন ধরে কিছু খেতে চাচ্ছিল না। তাকে বরিশালে পাঠানো হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network