1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

ভোলায় বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান// তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখানে গণ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

 

সোমবার (১১আগস্ট) বিকালে দৌলতখানের বাংলাবাজার,গুইংঘারহাট,সহ বিভিন্ন বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

 

এসময় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহাজান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর মোরশেদ কুট্টি, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা লিটন, আবুহেনা রিয়াজ, জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network