1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পুলিশের এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এক ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন।

সেই মুহূর্তে এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ছিনতাইকারী হাতে থাকা ছুরি দিয়ে তার ডান হাতের মধ্যমাংশে আঘাত করে পালিয়ে যান। আঘাতে তার হাতের অনেকটা অংশ কেটে যায়। তিনি আরও জানান, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন সুমন রেজা। তার সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network