1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বরিশালের ঐতিহ্যবাহী ‘মলিদা উৎসব’ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বরিশালের ঐতিহ্যবাহী ‘মলিদা উৎসব’

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ধান, নদী, খাল—ইলিশের নিবাস বরিশাল’ স্লোগানকে সামনে রেখে ‘মলিদা উৎসব’ আয়োজন করেছে বরিশাল জেলা কল্যাণের শিক্ষার্থীরা।

 

আজ রোববার ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়।

 

উৎসবটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জুলাই-৩৬ হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী, বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহত প্রমুখ। এর আগে, অনুষ্ঠানটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ সময় শিক্ষার্থীরা নারিকেল বাটা, আদা বাটা, চিড়া, আতপ চাল বাটা, মুড়িসহ বিভিন্ন মজাদার উপাদান দিয়ে এই ‘মলিদা’ তৈরি করেন বলে জানান।

 

শিক্ষার্থীরা বলেন, ‘মলিদা আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। আমরা আমাদের ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলার জন্য মূলত এই আয়োজন করেছি। সামনে শীতকালে আমাদের বরিশাল বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আরও কিছু ব্যতিক্রম আয়োজন করবো।’

 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বরিশালের মানুষ খুবই অতিথিপরায়ণ। আমরা আমাদের সব কিছু (ঐতিহ্য-সংস্কৃতি) ভাগ করি অন্য মানুষদের সঙ্গে। ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আনন্দমুখর— এটিই যেন হয় আমাদের লক্ষ্য। অন্য বিভাগকেও আমরা বলবো—আনন্দের অনুষ্ঠান করো, সংঘাত পরিহার করো।’

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘তোমরা সময় নষ্ট করোনা, তোমাদের মূল লক্ষ্য পড়াশোনা—সেটিই ভালো করে করো। রাতে বাইরে ঘুরাঘুরি করোনা। আজ থেকে আমি বিভিন্ন হলে যাবো—ব্যক্তিগত ভাবে মোটিভেশনাল কিছু কাজ করবো।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network