1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী অবৈধ ড্রেজারের দাপটে বিপন্ন বরগুনা! পটুয়াখালীতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে হাজারো নেতাকর্মী, সরে গেল পুলিশ পুশ ইনে ব্যর্থ, দু’দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বরগুনায় বাসের ধাক্কায় প্রাণ গেলো শ্যালক-ভগ্নিপতির মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষে বিয়ে বাড়িতে আহত ৩! ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডি ২০২৫ এর সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. মোঃ আব্দুল হালিম।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও শিক্ষা অনুরাগী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী, নারী উদ্যোক্তা ও এভার গ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। মেহেরুন্নেসা শিরিন সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সহধর্মিণী।

 

উল্লেখ্য, গত ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক আদেশে মেহেরুন্নেসা শিরিনকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

 

সভায় নবনির্বাচিত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকবৃন্দও কলেজের গুণগত মানোন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

 

এসময় গভার্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network