1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গণধর্ষণের হুমকির প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

গণধর্ষণের হুমকির প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল// ডাকসু নির্বাচনে রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি এবং ছাত্রীদের লক্ষ্য করে শিবিরের সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমিক ভবনের নিচতলায় এসে শেষ হয়।

 

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সিহাব, সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন, সাবেক সদস্য মোশাররফ হোসেন, সংগঠক সোহানুর রহমান সিফাত, আজমাইন সাকিব, তাহমিদা রহমান রাকা, সৃষ্টি প্রমুখ।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন, “নারী নির্যাতন কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাষ্ট্রীয় অভিশাপ। প্রতিটি ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের দায়িত্ব। নারী নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। ছাত্রদল সবসময় অন্যায়ের প্রতিবাদ ও নারীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।”

 

বক্তারা আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্তা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং চলছে।

 

তারা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানান এবং চলমান সাইবার বুলিংয়েরও তীব্র প্রতিবাদ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network