1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আকস্মিক স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

বরিশালে আকস্মিক স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন ইউএনও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// প্রকল্প উদ্বোধন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পথে হঠাৎ রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি নিজেই ক্লাস নিলেন।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন স্কুল পরিদর্শনকারী গৌরনদীর ইউএনও এবং পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। ঘটনাটি ঘটেছে উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পাঠদান চলাকালে হঠাৎ বিদ্যালয়ে আসেন ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি। সে সময় ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাস চলছিল। তিনি সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বল্প সময়ের জন্য পাঠদান করেন।

 

পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা দেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছে, স্বল্প সময়ের জন্য হলেও ইউএনও ম্যাডামকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা খুব আনন্দিত। তিনি আমাদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে উৎসাহ দিয়েছেন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। শিক্ষা উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network