1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছারছীনা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

ছারছীনা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: ছারছীনা দরবার শরীফের উদ্যোগে নেছারাবাদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছারছীনা আলিয়া মাদ্রাসা ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলা শাখার নের্তৃবৃন্দ এবং স্থানীয়রা এতে অংশ নেন।

 

আনন্দ মিছিলটি ছারছীনা দরবার শরীফ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়।

 

এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন না’ত, ক্বাসিদা ও স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলে। আনন্দ মিছিলে বিভিন্ন ভাষার ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সৌন্দর্যমন্ডিত করা হয়।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ মোঃ রুহুল আমিন ছালেহী, ছারছীনা দ্বিনিয়া মাদ্রাসার মুদীর মাওঃ মোঃ মাহমুদুম মুনির হামীম, নায়েবে মুদীর মাওঃ মোঃ সফিউল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মাওঃ মোঃ নজরুল ইসলাম, আরবি প্রভাষক মাওঃ মোঃ বোরহান উদ্দিন ছালেহী, ক্বারী মাওঃ মোঃ বেলায়েত হোসেন।

 

এর আগে ছাত্রদের অংশগ্রহণে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে ১২ দিনব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১২ দিনব্যাপী অনুষ্ঠানে হামদ, না’ত ও রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনীভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network