1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মামুন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মামুন বরিশালে পরকীয়া সন্দেহে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী গ্রেফতার ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার  বরিশালে ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার পর তরুণীর আত্মহত্যা এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু

মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মামুন

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ​বরিশালের মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেওয়ান মো. মামুন হোসেন।

​গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়।
​নবনির্বাচিত সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত হয়েছেন মো. এমরান হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. শফিকুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

​নতুন সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

​এদিকে ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রধান মনোনীত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network