1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওছার হোসেন হাওলাদার স্থানীয় মন্নান ঘরামীর (৬৫) বসতঘরের পাশে গাছ লাগাতে গেলে তিনি বাধা দেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার হোসেন হাওলাদার মন্নান ঘরামীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
আহতের স্ত্রী রানু বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাওছার হোসেন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network