1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আলী হোসেন (লাভলু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুনুর রশিদ খান।
অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন। তারা শ্রমিকদের পরিচয়পত্র বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে উপজেলার প্রান্তিক ও মেহনতি শ্রমিকদের একটি সুনির্দিষ্ট তথ্যভাণ্ডার তৈরি হবে। ভবিষ্যতে শ্রমিকদের বিভিন্ন আইনি, সামাজিক ও সাংগঠনিক সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সহকারী পরিচালক (বরিশাল) মশিউর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাবুগঞ্জ শাখার উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং সংগঠনের বাবুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপজেলার বিপুলসংখ্যক রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network