1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধভার (১০ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ ও পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো অভিযোগ উঠেছে। এ নিয়ে আবদুর রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আকিজ গ্রুপের সঙ্গে চাল ব্যবসায়ী আবদুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। তিনি প্রতারণা করে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

শনিবার বিকেলে আকিজ গ্রুপের এক কর্মকর্তা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। বিকেলে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, রাত হয়ে যাওয়ায় আবদুর রশিদকে থানা হাজতে রাখা হয়েছিল। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network