1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় দেয়া হয়েছে সেই সময়েই নির্বাচন হবে : নৌ পরিবহন উপদেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় দেয়া হয়েছে সেই সময়েই নির্বাচন হবে : নৌ পরিবহন উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় দেয়া হয়েছে সেই সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

 

একদিনের সফরে শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালে নিজ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত।

 

এসময় উপদেষ্টা আরও বলেন, আশা করি নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন। সেইসাথে অতীতের সরকারের মতো ভবিষ্যতে কোন সরকার হবে না, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন তারা। আমরা অত্যন্ত পরিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে।

 

তিনি বলেন, সবাই মিলে থাকলে দুর্গাপূজার সময় সৌহার্দপূর্ণ জায়গাটা কেউ নষ্ট করতে পারবে না। কিন্তু অনেকেই চেষ্টা করবে সেটি নষ্ট করার জন্য সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে।

 

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে কথা বলে জানতে পেরেছি যেগুলো আমাদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানীতে হতে পারে সে ধরনের পরিস্থিতি বরিশালে হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির বহুবিদ কারণ রয়েছে, তারমধ্যে অন্যতম আমরা তো এখন আগের মতো ধরে নিতে পারি না। আর উপদেষ্টা তো নিজেই বলেছেন, উন্নতির চেষ্টা চলছে। আবার দেখুন ডাকসুর নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন কমপ্লেইন নেই। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা একটি বিবেচ্য বিষয়, আমি আশা করি আমরা যতদিন আছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন যেভাবে বলবে সেনাবাহিনীসহ সব বাহিনী সেইভাবেই কাজ করবে।

 

সভায় তিনি জানান, তার অধীনে যতগুলো চলতি প্রজেক্ট রয়েছে সেখান থেকে আমি ২ হাজার ৬৮০ কোটি টাকা সেইভ করে দিয়েছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network