1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক শিবলীর মৃত্যুতে ঝালকাঠি সাংবাদিক সংস্থায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে বিদ্যুতের অতিরক্তি বিল কার পকেটে! বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা,  জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস  ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে বজলুর রহমান বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড

সাংবাদিক শিবলীর মৃত্যুতে ঝালকাঠি সাংবাদিক সংস্থায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ঝালকাঠিতে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে বেসরকারী টেলিভিশন “চ্যানেল এস”র ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ’র আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা প্রয়াত সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়
দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে আলোচনা করেন চ্যানেল এস টেলিভিশন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ।  সংগঠনের জেলা সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু সঞ্চালনায় সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেয় সংস্থার সহ সভাপতি দিবস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, প্রচার সম্পাদক খলিলুর রহমান এবং শিক্ষক নেতা মো. মঞ্জুর রাহি।
আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেছেন সংস্থার সহ সভাপতি রুবেল খান। বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে সেভাবে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানোহয়।
দোয়া মাহফিলে ঝালকাঠি জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network