1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

বরিশালে বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ দীর্ঘ সময় ধরে কেড়ে নেওয়া হচ্ছে।

 

এ অবস্থায় বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো

১. অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্তকরণ।

২. নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন।

৩. নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়া প্রতিফলিত হচ্ছে না এবং ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, “বিএম কলেজের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করুক।”

 

অন্য শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, “শিক্ষার্থীরা আজ দিশাহীন। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নিতে পারছি না। আমাদের দাবি—গঠনতন্ত্র প্রকাশ করা হোক, রোডম্যাপ দেওয়া হোক, আর দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। তা না হলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

 

এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও জানিয়েছেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। তারা কলেজ প্রশাসনকে দ্রুত নির্বাচনের উদ্যোগ নিতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network