1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঁঠালিয়ায় ২ বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক,অত:পর... - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

কাঁঠালিয়ায় ২ বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক,অত:পর…

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিবেদক// ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রথম স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রাশেদ চাপরাশীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছরের সাঁজা এড়াতে ৮ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে খুলনা শহর থেকে পুলিশের হাতে আটক হন তিনি ।

 

গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার লবনচরা এলাকার একটি ভাড়া বাসা থেকে লবনচরা থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা।

 

গ্রেফতারকৃত রাশেদ চাপরাশী (৪৮) উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত্যু আয়নাল চাপরাশীর ছেলে।

 

জানাগেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রী ফাহিমা আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ছিল রাশেদ চাপরাশী। ২০২১ সালে ওই মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত।এরপর থেকেই পলাতক ছিল রাশেদ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় খুলনা শহরের লবনচরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

 

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী রাশেদ চাপরাশীকে খুলনা শহর থেকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network