1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি : নেছারাবাদের লতিফ সেক্রেটারি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি : নেছারাবাদের লতিফ সেক্রেটারি

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করেছেন পিরোজপুরের নেছারাবাদের এক আওয়ামী লীগ নেতা। উপজেলার গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বরিশাল ক্রাইম ট্রেস ডটকমে’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

ফরম পূরণকারী আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। তিনি গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু-অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ইউনিয়নের বেশ কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা-কর্মী জামায়াতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছেন।

 

 

গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, ‘আমাদের ইউনিয়নে জামায়াতের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। অনেকেই আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে সবাইকে সঙ্গে সঙ্গে নেওয়া হয় না। এলাকা হিন্দু-অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু লোকও আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।

 

 

মো. মহিব্বুল্লাহ আরও বলেন, ‘আব্দুল লতিফ সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে।

 

 

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বলেন, ‘আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স কম হয়নি। তাই চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর। তাই শেষ জীবনে একটা ইসলামি দলের সঙ্গে থেকে মরতে চাই।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network