1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত দুই - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত দুই

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার দুটি ভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে র‌্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হন।

 

 

 

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি র‌্যাব-৪ এ কর্মরত ছিলেন।

 

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী নিহত হন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।

 

 

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে আরও একজন প্রাণ হারান। পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network