1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে গণসচেতনতামূলক মতবিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে গণসচেতনতামূলক মতবিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে।

 

 

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

 

রাজাপুরে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

 

 

 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো.মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বদরুল আমীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্বাস সিকদার, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর নুরুন্নাহার আক্তার রুবিনাসহ শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সময় বক্তারা তাদের বক্তব্যে সমাজে মাদকের করাল গ্রাস থেকে বাঁচতে শিক্ষার্থীদের নানান দিকনির্দেশনা প্রদান করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক এবং শিক্ষার্থীদের সজাগ থাকতে ও সচেতন হওয়ার পাশাপাশি সন্ত্রাস, ইভটিজিংয়ের মতো অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network