1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। একটা সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে জাতি বসে আছে। এই নির্বাচন অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা চালানো হলে সবাই বুলেট হয়ে বর্জন করবেন। দুষ্টুদের হাত অবশ করে দিবেন। শুধু ভোট দিবেন না ভোটের পাহারাদারীও করবেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই সকল জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবো না।

তিনি আরও বলেন, আপনাদের ভোটে আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না।

প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি একটি বাক্স পাঠাতে পারি তাহলে বাংলাদেশে ইতিহাস রচনা হবে। আজকে আমাদের দেশে হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছেন। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে চাঁদাবাজদের ঠিকানা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা এদেশে হবে না।

আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network