নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও হাবিবুর রহমান সেলিম রেজার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার,উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ফরাজী, শ্রম বিষয়ক মোঃ আলম খান, তাঁতী দলের সাধারণ সম্পাদক কবির শিকদার, সম্পাদক সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলিপ, শ্রমিকদল নেতা মাসুদ শিকদার, রফিকুল ইসলাম খান সহ স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ মুসল্লিরা অংশ নেন। দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।