নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের উদ্যোগে রাজাপুরে বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে গণ মিছিল ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা শহরে ধানের শীষে ভোট প্রার্থণা করে গণমিছিল বের করা হয়।
পরে মাগরিব বাদ পুরাতন জেলা এলাকার কমিউনিটি সেন্টারে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম মোল্লা।
সঞ্চালনায় ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমনসহ রাজাপুর ও কাঠালিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম সৈকত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।