1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে পরীক্ষা হল থেকে বের করার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

কাউখালীতে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে পরীক্ষা হল থেকে বের করার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার শুরুর ১৫ মিনিট আগে জোর করে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে হল থেকে বের করার অভিযোগ পাওয়া গেছে।

 

 

 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা জড়ো হলে সহকারি শিক্ষকরা স্কুল থেকে বের করে দেয়ায়, এসময় অভিবাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ খবর পেয়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বিদ্যালয়ে এসে অভিবাবকদের ডেকে শিক্ষার্থীদের প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু করেন।

 

 

অভিবাবকরা জানান, অসিম, মঞ্জুয়ারা,রাজলক্ষী কুন্ডু,ভারতীয় সাহা, লিটন কর,স্বপনসহ অন্যান্য সহকারী শিক্ষকরা পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে বের করে দেন। এ সময় উপস্থিত অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে ছোট-ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

 

কাউখালী উপজেলা নিবার্হী অফিসার স্বজল মোল্লা জানান, পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের বের করে দেয়ার খবর পেয়ে আমি স্কুলে ছুটে গিয়েছি, শিক্ষকরা কাজটি ঠিক করে নাই, তাদের পরীক্ষা নেয়ার নির্দেশ দিলে তারা আবার পরীক্ষা নেয়।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সহকারী শিক্ষকরা তিন দফা দাবীর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের জন্য পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের বের করে দিলে, পরবর্তীতে ইউএনও মহোদয় ও শিক্ষা অফিসারদের মধ্যস্থতায় উক্ত শিক্ষকরাই আবার পরীক্ষা নিয়েছে। শিক্ষার্থীর অভিভাবক মোঃ শহীদ চৌধুরী জানান, পরীক্ষার হল থেকে শিক্ষকরা জোর করে ছাত্র-ছাত্রীদের বের করে দিলে এতে শিক্ষার্থীরা ভয় পেয়েছে।

 

 

উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান,খবর পেয়ে আমি বিদ্যালয় গিয়ে আমি, ইউএনও, সহকারী কমিশনার ভূমি নির্দেশ দিলে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে তারাই আবার পরীক্ষা নেয়। বিষয়টি আমি উচ্চ পর্যায়ে জানিয়েছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network