1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি-১ আসন : বিএনপির মনোনয়ন পেলেন রফিকুল ইসলাম জামাল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি-১ আসন : বিএনপির মনোনয়ন পেলেন রফিকুল ইসলাম জামাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়নপ্রাপ্ত জামালের প্রতি সমর্থন জানিয়ে এ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য আলোচিত ড. ফয়জুল হক তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ঝালকাঠি-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রফিকুল ইসলাম জামাল সাহেবকে নির্বাচনের মাঠে আন্তরিক স্বাগতম জানাই। অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজাপুর-কাঁঠালিয়াবাসী তাদের পছন্দের এমপিকে বেছে নেবেন এই প্রত্যাশা করি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একই আসনের প্রার্থী হিসেবে প্রিয় সম্মানিত জনসাধারণকে আশ্বস্ত করে বলতে চাই, এই আসনে কোনো সন্ত্রাস, নৈরাজ্য কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। শান্তির রাজাপুর-কাঁঠালিয়া গড়ে তুলতে প্রয়োজন হলে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও ঐক্যবদ্ধ।

সব ধরনের নৈরাজ্য বন্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপ্রিয় মানুষদের সঙ্গে নিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজাপুর-কাঁঠালিয়া নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। আসুন, সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ রাজাপুর-ঁকাঠালিয়া গড়ে তুলি।

বিএনপির মনোনয়ন পেয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, আমরা বিশ্বাস করি, দলের জন্য যারা ত্যাগ করেছি, মাঠে ছিলাম, মানুষের গণতন্ত্র উদ্ধার করার জন্য মাঠে সবসময় কাজ করেছি তাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আরেকটা দায়িত্ব দিয়েছেন। এ দেশের মানুষের জন্য গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কাজ করবো।

তিনি আরও বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই, আমরা একটি সুশাসনের রাষ্ট্র চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র চাই। আমি এমন একটি দলের অংশ হতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। আগামী দিনে বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তার একজন সৈনিক হিসেবে আমার অবদান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network