1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’এই শ্লোগান নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠিতে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির ইয়েস গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তামান্না ইসলাম দলনেতা এবং সনিয়া আক্তার ও সাকিব খান সহদলনেতা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ডিসেম্বর, ২০২৫) সকালে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত ইয়েস গ্রুপের বিশেষ সভায় ইয়েস সদস্যদের গোপন ভোটে তারা নির্বাচিত হন। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ নেতৃত্বের মেয়াদ কার্যকর থাকবে।
বর্তমান মেয়াদের দলনেতা মো. শাহারিয়া পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
এ সময় সনাক সদস্য ও ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, সনাক সদস্য কবিতা হাওলাদার, গৌতম বনিক উপস্থিত ছিলেন। এসময় টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানসহ ইয়েস গ্রুপের সদস্য ও টিআইবি’র কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের আওতায় সনাকের তত্ত্ববধানে বর্তমানে শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেক্টরের ১১টি প্রতিষ্ঠানের সেবার টেকসই মানোন্নয়নে লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপকে (এসিজি) সহযোগিতা, এবং সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরী ও সমন্বয়ে কাজ করছেন তারা।
এছাড়াও তথ্য অধিকার আইন (আরটিআই) ব্যবহারের উপকারিতা ও সঠিক প্রয়োগে সচেতনতা বৃদ্ধিতে আরটিআই ক্যাম্পেইন, তথ্য মেলা আয়োজন, দক্ষতাবৃদ্ধিমূলক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি (ভিডব্লিউবি) কার্যক্রমের পরিবীক্ষণ, ওয়েব পোর্টাল পরিবীক্ষণ, স্যাটেলাইট ক্যাম্পেইনসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network