1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ সভাটি সঞ্চালনা করেন।

নবাগত ইউএনও অমিত দত্ত সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দায়িত্বশীল ও ইতিবাচক লেখনী যেমন সমাজের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে, তেমনি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য প্রাপ্তিতে সহজলভ্যতা ও সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তারা গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আতিকুল ইসলাম লিটু, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মো. মুহিদুল ইসলাম, দেবাশিষ মণ্ডল আশিষ, রুহুল আমীন, হাবিবুল্লাহ, আজিজুল ইসলাম, গোলাম আযম আসলাম, মাসুদুল আলম অপু, তপু রায়হান, তরিকুল ইসলাম, মাহমুদুল হক মিলন প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network