1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির হামলায় জামায়াতের ৭ নেতাকর্মী আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, নলছিটি : পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন বিএনপির হামলায় জামায়াতের ইসলামের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনকে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

 

তিনি জানান, ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে গত ৭ ডিসেম্বর পোস্টার লাগানোর সময় বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর কতিপয় সমর্থক বেশ কয়েক জন জামায়াত শিবির নেতাকর্মীকে চর-থাপ্পড় ও অশালীন আচরণ করে। এ ঘটনায় হামলাকারীদের বিচার দাবিতে মোল্লারহাট জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ৮ ডিসেম্বর বিকেলে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সমাধানের আশ্বাস দেওয়ায় মানববন্ধন কর্মসূচি স্থগিত করে জামায়াতে ইসলামী। পরে গতকাল বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বাজারে আসলে তাদের ওপর হামলায় চালানো হয়। এ বিষয়ে আমরা মামলা দায়ের করবো।

 

রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তারা বিক্ষোভ করবে করে আর আমরাও বিক্ষোভ করবো, এ নিয়ে একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি।

 

 

 

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network