1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে : ড. ফয়জুল হক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে : ড. ফয়জুল হক

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা জামায়াতের আমির মাষ্টার মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে পথ সবাই মিলিত হয়।

 

 

পথসভায় ড. ফয়জুল হক বলেন, জামায়াত ইসলাম গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ, জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।

 

 

তিনি আরও বলেন, কাঁঠালিয়ায় কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে।

 

 

ড. ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন। তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান। পথসভায় অংশগ্রহণকারীরা নানাভাবে জামায়াতের নেতৃত্বে সরকারের গঠন এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network