1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে ‘সম-নাগরিকত্ব’ শীর্ষক সেমিনার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে ‘সম-নাগরিকত্ব’ শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জেলায় ‘সম-নাগরিকত্ব’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে আজ বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

ঝালকাঠি এডাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাতিমা জাহান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার।

 

বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার।

 

এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়ক কেএম জাহাঙ্গীর আলম আলোচ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন, ঝালকাঠি এডাবের সদস্য সচিব সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল।

 

সেমিনারে বক্তারা বলেন, দেশব্যাপী নাগরিক অধিকারের সমতা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সম-নাগরিকত্বের ধারণা সমাজে ছড়িয়ে দিতে হবে। ধর্ম, লিঙ্গ, জাতি ও অর্থনৈতিক অবস্থা বা জন্মসূত্রগত কোনো পরিচয়ই নাগরিক অধিকারে বৈষম্যের কারণ হতে পারে না।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম-নাগরিকত্বের মূল চেতনা হলো-সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তখনই উন্নয়ন টেকসই হবে এবং রাষ্ট্রের প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে।

 

সমাজে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network