1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদিকে গুলি করায় ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ, মিছিলের সামনে থাকতে হট্টগোল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

হাদিকে গুলি করায় ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ, মিছিলের সামনে থাকতে হট্টগোল

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। তবে মিছিলের সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

 

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সামনেই এ হট্টগোল হয়। সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগিয়ে সাধনার মোড়ে পৌঁছালে মিছিলের সামনে থাকা নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানের খানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরিস্থিতি শান্ত হলে পুনরায় মিছিলটি শুরু হয়।

 

 

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

বক্তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

 

এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network